
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রবিবার (২৭ এপ্রিল) চলমান এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল উদ্দিন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষা পরিচালনা নীতিমালা’র প্রতিপালনের ব্যত্যয় ঘটায় বিজয়করা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও ২জন অফিস সহায়ককে পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে এবং চৌদ্দগ্রাম সদরের নজমিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের একজন কক্ষ পরিদর্শক/পর্যবেক্ষককে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন জাতীয় স্বার্থে এই কার্যক্রম চলমান এবং নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে থাকবে।