1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১:১৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুসহ একই পরিবারের তিন জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী  এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- মণিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩০), ছেলে হোসাইন (৪) ও ছোট ভাই সৌদী আরব প্রবাসী সাত্তারের ছেলে জুবায়ের (৫)।

স্থানীয় দেলোয়ার হোসেন ও আজিজ মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাশের বাড়ির এক গৃহবধূ নিহতদের ঘরের জানালা দিয়ে তাকিয়ে মরদেহগুলো মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে মধ্যবর্তী যেকোনো সময়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে হত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়। তবে কী কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হত্যার রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিক কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *