1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ধর্ষণ থেকে বাঁচতে যুবককে কুপিয়ে হত্যা - আজকের কাগজ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯ হাজার ৯৪১ কোটি টাকা কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ধর্ষণ থেকে বাঁচতে যুবককে কুপিয়ে হত্যা ৬ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার আছেন ১৬ জন কটিয়াদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক নিহত চরফ্যাশনে সহকারী শিক্ষককে পিটিয়ে আহত! নওগাঁয় বিআরটিসি বাস উল্টে ১৫ জন আহত, আশংকাজনক ৪ জন রাজশাহী মেডিকেলে ভর্তি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এ্যানি দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ধর্ষণ থেকে বাঁচতে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬ ৮:৪১ পিএম
শেয়ার করুন

কুমিল্লার লালমাইয়ে জোর পুর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে এনায়েত হোসেন বাহার নামে এক বখাটে যুবককে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে সৌদি প্রবাসীর স্ত্রী ঝুমুর আক্তার।
হত্যার পর ৯৯৯-এ ফোন করেছে প্রবাসীর স্ত্রী। শনিবার দুপুরে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের সৌদি প্রবাসী রাসেলের স্ত্রী ঝুমুর আক্তারের (৩৫) ঘর থেকে ওই যুবকের লাশ উদ্ধার হয়।
নিহত বাহার (৩৮) একই গ্রামের আবদুর রশিদের ছেলে। লাশ উদ্ধারের সময় তার মাথায় এবং ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। বিষয়টি নিশ্চিত করেছে লালমাই থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান।
পুলিশ এবং স্থানীয়রা জানায়,দত্তপুর গ্রামের সৌদি আরব প্রবাসী রাসেলের স্ত্রী ঝুমুর আক্তারের সঙ্গে নিহত বাহারের পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে প্রবাসী রাসেল তার স্ত্রীকে বাহারের কাছ থেকে দুরত্ব বজায় রাখার জন্য চাপ সৃষ্টি করে।প্রবাসী রাসেল দেশে ছুটি কাটিয়ে গত এক সপ্তাহ আগে সৌদি আরবে চলে যায়। শনিবার সকালে বাহার জোরপূর্বক ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। এসময় তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই নারী ঘরে থাকা বটি দা দিয়ে মাথা এবং ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে এবং নিজেই ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঘাতক ঝুমুরকে গ্রেফতার করে।
এ বিষয়ে অভিযুক্ত ঝুমুর আক্তার বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। ছোট ছোট সন্তানদের নিয়ে ঘরে আমার বৃদ্ধা শাশুড়ি এবং আমি থাকি। সেই সুযোগে নিহত বাহার আমাকে প্রায়ই উত্ত্যক্ত করত। এ ঘটনায় কুমিল্লা র‍্যাব অফিসেও একবার অভিযোগ করেছিলাম। অভিযোগের পর কিছুদিন উত্ত্যক্ত করা বন্ধ থাকলেও আমার স্বামী প্রবাসে যাওয়ার পরপরই আবার আমার ঘরে ঢুকে পড়ে সে। ঘরে ঢুকেই আমার শরীরে স্পর্শ করে এবং জোরজবরদস্তি করে ধর্ষণের চেষ্টা করলে একপর্যায়ে আমি বাঁচার জন্য বটি দা দিয়ে তাকে কুপিয়ে জখম করি। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে আমি নিজেই ৯৯৯ এ কল করে পুলিশে খবর দিয়েছি।
তবে নিহতের পরিবারের দাবি এনায়েত হোসেন বাহারকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চান।
লালমাই থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবক বাহারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার পর ঘাতক নিজেই ৯৯৯ নম্বরে ফোন করেছে। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে ঘাতক নারীকে গ্রেফতার করে। ওই নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এই বিভাগের আরো খবর