1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় ফোন করে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর জরুরি বার্তা ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী রেস্টুরেন্টে ফেলে যাওয়া সেই পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট জব্দ এক বছরে ভাঙল সেতু, ১২ বছর দুর্ভোগ হাতীবান্ধায় আসামী গ্রেফতার করতে গিয়ে আসামীর হামলায় আহত দুই পুলিশ সদস্য আত্রাইয়ে দেড় সপ্তাহের ব্যাবধানে তিন মরদেহ উদ্ধার, জনমনে বাড়ছে উদ্বেগ-অতংক কুমিল্লায় ফোন করে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা আমের ভরা মৌসুমেও হাসি নেই কৃষকের মুখে কম দামে আম, বেশি ওজনে বিক্রি

কুমিল্লায় ফোন করে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬ ৮:৫৭ পিএম
শেয়ার করুন

কুমিল্লার লালমাইয়ে ফোনে ডেকে নেওয়ার পর বাহার নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাহার (৩০) ওই এলাকার রশিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়,শনিবার সকালে প্রতিবেশী রাসেলের স্ত্রী ঝুমু বেগম মোবাইল ফোনে বাহারকে ডেকে নেয়ার পর ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে বাহারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন দিক বিবেচনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হত্যার নেপথ্যের কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর