1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬ ১০:০৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে তিন রাউন্ড শর্ট গানের কার্তুজ ও পুলিশের ইউনিফর্ম সহ মোঃ সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার ফাল্গুন করার দিঘির পাড়ে মাজারের সামনে পৌর এলাকার ৩নং ওয়ার্ড শ্রীপুর গ্রামের আবদুল জলিলের পুত্র মো: সোহেল (৩৫) একটি ট্রান্ক সহ সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করলে স্হানীয় লোকজন
চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে এস আই মোর্শেদুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহেলের সাথে থাকা ট্রাঙ্কটি খোলে ৩টি শর্ট গানের কার্তুজ,১টি পুলিশের ইউনিফর্মের শার্ট ও ১টি রিফ্লেকটিং বেল্ট জব্দ করা হয়।
এ বিষয়ে বুধবার চৌদ্দগ্রাম থানায় অস্র আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত সোহেল কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর