1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা এ কে ট্রাভেলস এর একটি যাত্রীবাহী স্লিপার বাস ও মিনি পিকআপের সংঘর্ষে আব্দুল জব্বার (১৮) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। নিহত আব্দুল জব্বার লালমনিরহাট জেলার সদর থানার মরণখা গ্রামের ফজল হকের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া নামকস্হানে। মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া রাস্তা মাথায় চট্টগ্রামগামী মহাসড়ক থেকে টাইলস বোঝাই পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৩-৪১৪৭) পশ্চিম দিকে ধোরকরা যাওয়ার উদ্দেশে হঠাৎ করে ঢাকাগামী মহাসড়ক ক্রস করার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস স্লিপার বাসটি (ঢাকা মেট্রো-ব -১৪-৬৭৬৮) দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে স্লিপার বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপের ওপরে বসে থাকা একজন নিহত হয় এবং স্লিপার বাসের ১৪ যাত্রী আহত হয়।
আহতরা হলেন শরীফ (২৮), ইমরান হোসেন ( ৩৬), শান্তা ইসলাম (২৯), ফাহিম (২৬), মাজহারুল হক (২৫), রিয়াজ হোসেন (২৬), আশরাফুল ইসলাম (২৮), শায়েস্তাবিন হায়দার (২৯), সাইমা তাবাসসুম (২৫), ইতি আক্তার (২৩), রিপন (২৮), মিলন (২৬), শহিদুল ইসলাম (৩৬) ও সুমাইয়া আক্তার (২৬)।
আহত স্লিপার বাসের যাত্রী ঢাকা যাত্রাবাড়ীর বাবু জানান, তারা আট বন্ধু কক্সবাজার কলাতলী থেকে সোমবার সকাল ১১টায় একে ট্রাভেলস স্লিপার বাসে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় আমাদের তিন বন্ধু গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর