1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লার দেবীদ্বারে সাব্বির হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা হোসাইন গ্রেপ্তার - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

কুমিল্লার দেবীদ্বারে সাব্বির হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা হোসাইন গ্রেপ্তার

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৪:২৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লার দেবীদ্বারে সাব্বির হত্যা মামলায় ছাত্রলীগ নেতা হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে দেবীদ্বার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। হোসাইন আহমেদ হোসেন(৩৬) দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মৃতঃ আকামত আলীর পুত্র। সে ছাত্রলীগ দেবীদ্বার পৌর শাখার সাবেক যুগ্ম-আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হত্যা মামলার ৫৩ নম্বর আসামী।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ আলমগীর হোসেনের পুত্র। ওই ঘটনায় দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ রবিস আলীর পুত্র ও নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনসহ ২৪৯ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১/১৬০, তারিখ- ১৪/০৯/২০২৫ইং।  হত্যা মামলার ৫৩ নং এজহারভূক্ত আসামী হোসাইন আহমেদ হোসেন(৩৬)।
হোসাইন আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলা দায়েরের পর পলাতক ছিল, গতকালই সে বাড়ি আসে। মঙ্গলবার (০৩ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর