1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কোথাও পানি জমলে হটলাইন নম্বরে জানানোর অনুরোধ ঢাকা উত্তর সিটির - আজকের কাগজ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

কোথাও পানি জমলে হটলাইন নম্বরে জানানোর অনুরোধ ঢাকা উত্তর সিটির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪ ১০:৩৭ এএম
শেয়ার করুন

গতকাল রবিবার (২৬ মে) দিবাগত রাত থেকেই ঢাকায় ভারী ও মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর শহরের এই জলাবদ্ধতা দূর করতে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কুইক রেসপন্স টিম।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কোথাও পানি জমলে ১৬১০৬ হটলাইন নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার (২৭ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই  তথ্য জানান।

মকবুল হোসাইন বলেন, ‌‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেসব এলাকায় পানি জমার তথ্য রয়েছে সেখানে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন। একই সাথে কুইক রেসফন্স টিমও জরুরি স্থানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে। এরপরও কোনো ওলিগলিতে যদি পানি জমে যায় সে বিষয়ে জানার জন্য এই হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর