1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে সরানো হলো - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে সরানো হলো

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫ ১:৪০ পিএম
শেয়ার করুন

চার মাস পরে আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার দেশে ফেরার নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার জন্য নির্বাচিত কেবিন ক্রুদের চূড়ান্ত তালিকা থেকে শেষ মুহূর্তে দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে।

আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলামকে সরানোর কারণ হিসেবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়েছে বিমানের সংশ্লিষ্ট সূত্র।

আগামীকাল রবিবার (৪ মে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইট।

এতে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।

আগাম প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার দুপুরে ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট চার কেবিন ক্রুর নাম চূড়ান্ত করেছিল। তারা হলেন—চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার কসমিক ও বিপোন এবং জুনিয়র পার্সার রিফাজ। তবে শুক্রবার রাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসমিক ও বিপোনকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় ফ্লাইট পার্সার ডিউক ও ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে।

বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো আমলে নিয়েই এই পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, যেকোনো ফ্লাইটে কাউকে ডিউটি না দেওয়া কিংবা রিশিডিউল হওয়া স্বাভাবিক ঘটনা। এমন ঘটনা নিয়মিতই ঘটে। প্রতিবেদনেই অনেক সময় সরানোর সুপারিশ আসে।

সে অনুযায়ী বিমান ব্যবস্থা নেয়।

তবে বিমানের একাধিক সূত্র জানায়, কসমিক এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এবং বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করতেন। তার বিরুদ্ধে ১৮ বার কারণ দর্শানোর নোটিশ এবং একাধিকবার শাস্তিমূলকভাবে গ্রাউন্ডেড হওয়ার অভিযোগ রয়েছে।

অন্যদিকে জুনিয়র পার্সার বিপোন দীর্ঘদিন ধরে সরকারি দলের বিভিন্ন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন। তিনি ধানমণ্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট ফুল দেওয়া, শেখ কামালের জন্মদিনে প্রীতি ম্যাচ আয়োজন এবং বিমানে শেখ রাসেল দিবস পালনসহ নানা রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত।

এই বিভাগের আরো খবর