1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাত দিনের শোক কর্মসূচি - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রুয়েটে রাজনীতি নিষিদ্ধ বহাল রাখার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ টেকনাফের হ্নীলায় নৌবাহিনী অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার হাতিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না: আইনমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব কিছু করবে রাশিয়া: পুতিন মাদক-জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রৌমারী-রাজিবপুরে টানা ৩ দিন অচল বিদ্যুৎ-নেটওয়ার্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে হাম-রুবেলা বিষয়ক উপজেলা কো-অর্ডিনেশন সভা

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাত দিনের শোক কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১:৪৫ পিএম
শেয়ার করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে এই তথ্য জানিয়েছেন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং রুমে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, সংকটে এবং শোকে মাথার ওপর যে মায়ের ছায়া থাকে, সেই ছায়া থেকে আমরা বঞ্চিত হলাম।

একটা দীর্ঘ সময় যার নেতৃত্বে বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এই শোক সহ্য করা জাতির জন্য মুশকিল।’
সারা দেশ ও বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রীর জন্য গভীর শোক জানাচ্ছে জানিয়ে রিজভী বলেন, বিএনপি এই হৃদয়বিদারক ও মমর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। সবার কাছে তার রুহের মাগফিরাত করার জন্য অনুরোধ করছি।’

এ সময় তিনি জানান, আগামী সাত দিনব্যাপী বিএনপি শোক পালন করবে।

কেন্দ্রীয় কার্যালয়সহ সব দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা থাকবে। সাত দিনব্যাপী দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। সাত দিনব্যাপী দোয়া মাহফিল হবে। জেলা-উপজেলাসহ সারা দেশে সাত দিনব্যাপী শোক বই খোলা থাকবে।

এ সময় তিনি জানান, খালেদা জিয়ার নামাজে জানাজা এবং দাফনের স্থান সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *