1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খাসির আড়ালে কুকুরের মাংস বিক্রির আলোচিত সেই কসাই এমদাদ আটক - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

খাসির আড়ালে কুকুরের মাংস বিক্রির আলোচিত সেই কসাই এমদাদ আটক

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৫৮ পিএম
শেয়ার করুন

নওগাঁর ধামইরহাটে আলোচিত কুকুরের মাংস বিক্রির অভিযোগে কসাই এমদাদ আলীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।
১৬ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় উপজেলার জাহানপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এর আগে গত রোববার উপজেলার মঙ্গলবাড়ী বাজারে কসাই এমদাদ আলী মাংস বিক্রির সময় কুকুরের হাড় ও শারীরিক গঠন দেখে ক্রেতাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এসময় কৌশলে এমদাদ আলী মাংস ফেলে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, আটককৃত কসাই এমদাদ আলী ও দুলু এবং এনতাজ আলী দীর্ঘদিন ধরে মাংসের ব্যবসা করে আসছেন ওই বাজারে।
বিদেশি উন্নত জাতের ছাগল (খাসির) মাংস বলে তাদের কাছ থেকে কিছুটা চড়া দামে মাংস কিনতো এলাকাবাসী। ওই ঘটনার আগে রোববার ভোরে ওইসব কসাইয়ের উন্নত জাতের ছাগল (খাসির) মাংস বিক্রির আড়ালে কুকুরের মাংস বিক্রির বিষয়টি স্থানীয়দের চোখে ধরা পড়ে। এদিন কসাই দুলু তার বাড়ির পাশের এক ব্যক্তির পোশা কুকুর ধরে জঙ্গলে নিয়ে গিয়ে জবাই করে চামড়া খুলছিলো। ঘটনাটি প্রতিবেশীদের নজরে আসে। প্রতিবেশীরা ঘটনাটি দেখে ফেলায় দুলু ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এঘটনার পর থেকে কসাই দুলু ও এনতাজ আলী এবং এমদাদ আলী পলাতক ছিল।এলাকার কসাইদের জবাই করা মাংস বিক্রি নিয়ে ক্রেতাদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। সরকারি বিধি মতে যে কোন পশু জবাইয়ের আগে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ওই পশু সুস্থ্য কিনা এবিষয়ে প্রত্যয়নপত্র নেয়ার বিধান থাকলেও তা মানা হয়না। স্থানীয়রা জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের উদাসীনতায় উপজেলার যত্রতত্র কোন প্রত্যয়নপত্র ছাড়ায় বিভিন্ন পশু জবাই করে মাংস বিক্রি হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ ওইসব কসাইয়ের কাছ থেকে বিশ্বাস করে স্থানীয়রা দীর্ঘদিন ধরে মাংস ক্রয় করে আসছেন। কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠায় স্থানীয় কসাইদের বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুকুরের মাংস বিক্রির বিষয়টি দুঃখজনক এবং অপরাধ দাবী করে ধামুইরহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী বলেন, এ দপ্তরে পর্যান্ত জনবল না থাকায় পশুর স্বাস্থ্য পরিক্ষা ও প্রত্যয়নে কিছুটা সমস্যা হচ্ছে। ২৫ কেজি কুকুরের মাংসসহ মাথা ও চামরা জব্দ করার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, আটকৃত কসাই এমদাদ আলীকে আদালতে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *