1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা, হাদির আসনে নির্বাচন করবেন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা, হাদির আসনে নির্বাচন করবেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৭:৪১ পিএম
শেয়ার করুন

মেঘনা আলম গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রোববার বিকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন সংগ্রহ করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি।

গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সর্বশেষ ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আবু হানিফ বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসন থেকে তিনি নির্বাচন করবেন।

গত ২৪ ডিসেম্বর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেঘনা জানিয়েছেন, তিনি নির্বাচনকালীন সময় প্রচারণার ক্ষেত্রে কাগজের অপচয় রোধ করতে বড় কোনো পোস্টার বা লিফলেট ব্যবহার করবেন না।

মেঘনা আলম তার নির্বাচনি পরিকল্পনায় সম্পর্কে জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের সবচেয়ে নারী-বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও নারীদের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি স্থাপন, নারীদের জন্য বিশেষ ডে-কেয়ার সিস্টেম চালু, নারীদের জন্য আলাদা মসজিদ নির্মাণ ও বিদ্যমান মসজিদে নামাজের স্থান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তার ইশতেহারে।

তিনি আরও জানিয়েছেন, নির্বাচনে জয় লাভ করলে প্রতি মাসে লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ করবেন যাতে মানুষ আইনি অধিকার সম্পর্কে সচেতন হয়। যুবসমাজের নেতৃত্ব বিকাশে থাকবে রাজনৈতিক শিক্ষা কার্যক্রম। এছাড়া, প্রতি তিন মাস অন্তর তিনি সরাসরি জনগণের মুখোমুখি হয়ে ‘টাউন হল মিটিং’ করবেন এবং প্রতিটি সেবাকেন্দ্রে একটি করে কমপ্লেইন্ট বক্স বা অভিযোগ বাক্স রাখা হবে।

এই বিভাগের আরো খবর