1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাজীপুরের শ্রীপুরে পিক আপের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে পিক আপের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৩:২৪ পিএম
শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরে পিক-আপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী হারুন অর রশিদ (৪০) ও মো. জাকির হোসেন(৪৫)নামের দুই ব্যবসায়ী নিহত হয়েছে। সম্পর্কে তারা ভাইরা ভাই ।

সোমবার(১৪ জুলাই) দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলার সিমলাপাড়া গ্রামের মো: আহমদ আলীর ছেলে এবং মো.জাকির হোসেন একই গ্রামের মো. আবদুল বারেকের ছেলে। দু’জনেই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন। স্থানীয়রা জানান, আজ দুপুরে হারুন ও জাকির সিমলাপাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটের উদ্দেশ্যে রওনা দেন। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। এসময় আশংকা জনক অবস্থায় জাকির কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।পরে ঢাকায় নেয়ার পথে মাওনা চৌরাস্তার কাছাকাছি পৌঁছালে জাকিরের মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, একটি অজ্ঞাত পিকআপ মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

এই বিভাগের আরো খবর