1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গুম-খুনের শিকার ও চব্বিশের শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা আমিনুল হক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

গুম-খুনের শিকার ও চব্বিশের শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা আমিনুল হক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ১:৩০ পিএম
শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের গুম হওয়া নেতাকর্মী ও বৈষম্য বিরোধী গণআন্দোলনে শহিদ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং বৈষম্য বিরোধী গণআন্দোলনে শহিদ ছাত্রদল নেতা রমজান আলী জীবন ও নয়াপল্টন বিএনপি অফিসের সামনে খুন মকবুল হোসেন এর পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন ঢাকা মহানগর বিএনপির শীর্ষ এই নেতা।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন,গুমের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা আমরা সবাই একই পরিবার এর সদস্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি সরকার।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী গুম খুন- শহিদ পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সাথে গুম হওয়া পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবে ও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।

এসময় পল্লবীও রুপনগর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর