1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঘোষণা রাতে, জায়েদ খানকে বয়কট - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

ঘোষণা রাতে, জায়েদ খানকে বয়কট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৪৯ পিএম
শেয়ার করুন

নির্বাচনে অনিয়ম ও অশিল্পীসূলভ নানা আচরণের কারণে চলচ্চিত্রের কাজ থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খান। আর আজ বুধবার রাতেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন সিনেমার ১৮ সংগঠনের প্রধান ও মুখপাত্র চিত্রনায়ক আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, ‘আজকেই ঘোষণাটা আসবে। আমরা একটি কাঠামো দাঁড় করিয়েছি। যেখানে আমাদের মুখপাত্র আলমগীর সাহেব। তিনিই আজ ঘোষণাটা দেবেন। ১৮টি সংগঠন তাকে বয়কট করছে।’

এদিকে, গতকাল মঙ্গলবার বিকালে এফডিসিতে জরুরি বৈঠকে মিলিত হয়েছিল চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতারা। বৈঠকে সবার সিদ্ধান্তে অভিনেতা আলমগীরকে এই ১৮ সংগঠনের মুখপাত্র নির্বাচিত করা হয়। শুধু তা-ই নয়, তার নেতৃত্বে দ্রুত তৈরি হবে চলচ্চিত্রের নতুন নীতিমালা।

এর আগে, ২৮ জানুয়ারি নির্বাচনের পর থেকেই জায়েদ খান ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে ১৭ সংগঠনের নেতারা। তাদের দাবি, এই দুজনে যোগসাজশে নির্বাচনের দিন অন্য সংগঠনের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এফডিসিতে। আর প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও জায়েদ ভোটকে প্রভাবিত করতে নানা অপতৎপরতা চালিয়েছেন বলেও তাদের দাবি। আর এ কারণেই পীরজাদা শহীদুল হারুনকে এফডিসিতে নিষিদ্ধ করে ১৭ সংগঠন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *