1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করল গাজীপুর জেলা প্রশাসন - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের এনসিপির স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল ইসলাম এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ মিরপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্লোরিডায় বিধ্বস্ত ব্যক্তিগত বিমান: পাইলটের শেষ বার্তা ও মর্মান্তিক পরিণতি ১৪ বছর পর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূর লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ হার্ভার্ডের লিড ফেলোশিপ ২০২৭–২৮: আবেদনের সুযোগ ১৫ নভেম্বর পর্যন্ত ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯: তদন্তে নামল এনটিএসবি

ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করল গাজীপুর জেলা প্রশাসন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ২:২২ পিএম
শেয়ার করুন

গাজীপুরের হায়দ্রাবাদ গ্রামে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার হায়দ্রাবাদ এলাকায় আত তাকওয়া জামে মসজিদ সংলগ্ন ঘোড়ার মাংস বিক্রি করা নির্ধারিত জায়গায় গাজীপুর জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাংস বিক্রেতারা জানান, যখন থেকে প্রাণী সম্পদ কর্মকর্তার মৌখিক নির্দেশনা পেয়েছি, তার পর থেকে ‌ঘোড়ার মাংস বিক্রি বন্ধ আছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলার অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জালাল উদ্দিন। সঙ্গে ছিলেন গাজীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শাহিন মিয়া।

অভিযান পরিচালনার সময় জানানো হয়, ঘোড়ার মাংস বিক্রি ইতিমধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও জেলা পানিসম্পদ অফিসের নজরদারি চলমান রয়েছে।প্রসঙ্গত, গত তিন-চার সপ্তাহ ধরে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় অবাধে ঘোরার মাংস বিক্রি করা হচ্ছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ঘোড়ার মাংস কিনতে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় আসেন।

ঘোড়ার মাংস বিক্রি নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ ঘোড়ার মাংস খাওয়াকে অরুচিকর বলে মন্তব্য করেন। এ বিষয়ে বিভিন্ন ওলামা-মাশায়েখের মধ্যেও রয়েছে ভিন্ন মত। বিষয়টি নজরে আনলে প্রশাসন ঘোড়ার মাংস বিক্রি নিষেধ করে দেয়।

এই বিভাগের আরো খবর