1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে নিহত ১ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে নিহত ১

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২৭ পিএম
ছবি : সংগৃহীত
শেয়ার করুন

চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া (জোয়ারা) এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহেদ জানান, ভোরে একটি ডাকাত দল এলাকায় হানা দেয়। ডাকাত দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের গোয়াল থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। চন্দন দে’র গোয়াল থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউন্সিলর শাহেদ বলেন, চন্দন দে’র গোয়ালে তিনটি গরু ছিল। ডাকাতেরা এর একটি লুট করে নিয়ে গেছে। এ ছাড়া পাশের আরেকটি গোয়াল থেকে আরও দুটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

ডাকাতদল নিহত চন্দন দে ও পাশ্ববর্তী নিতাই দে’র বাড়ি থেকে তিনটি গরু লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *