1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ৫১ কেজি গাঁজা ও ফেনসিডিল সহ নারী গ্রেফতার - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ৫১ কেজি গাঁজা ও ফেনসিডিল সহ নারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৩ পিএম
শেয়ার করুন

নগরের চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ ঘটনায় মুর্শিদা আকতার (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, মধ্যম মোহরা এলাকার ‘মায়ামী ভিলা’ নামের একটি ভবনের ফ্ল্যাটে মাদকদ্রব্য মজুত করে বিক্রির প্রস্তুতি চলছে- এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে মোড়ানো ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি ট্রাভেল ব্যাগ থেকে ২৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটক মুর্শিদা আকতার কক্সবাজার সদর উপজেলার উত্তর কুতুবদিয়া পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও উদ্ধার মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *