1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যশনে ছিনতাইকালে চালকহত্যা মামলায় একজনের যাবজ্জীবন - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

চরফ্যশনে ছিনতাইকালে চালকহত্যা মামলায় একজনের যাবজ্জীবন

এআর সোহেব চৌধুরী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৭:৫০ পিএম
শেয়ার করুন

চরফ্যাশনে মটরসাইকেল ছিনতাইকালে হত্যা করা হয় আরোহী কালুকে । হত্যা মামলায় অভিযুক্ত আসামী মিন্টিজ ওরফে মোঃ শাজাহানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

মঙ্গলবা দুপুরে এই আদেশ দেন চরফ্যাশন চৌকি আদালতের বিচারক, মোঃ শওকত হোসাইন । আদেশে বলা হয় ২০১২ সালের ১৯ ফেরুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন গাছির মটরসাইকেলে চরে কালু দুলারহাট বাজার থেকে চরফ্যাশন যাচ্ছিলেন। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ও নিখোঁজ থাকে । পরদিন সকালে চরফ্যাশন উপজেলার আলীগাও ২ নং ওয়ার্ডের জনৈক নূরেআলম পাটোয়ারীর বাড়ির পশ্চিম পাশে কালুর লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা ।
তাতে উল্লেখ করা হয় মটর সাইকেলটি ছিনতাই করতে পথ রোধ করে আসামী মোঃ মিলন,, মোঃ জামাল , মোঃ ফিরোজ, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ মিন্টিজ ওরফে মোঃ শাজাহান একযোগে গলায় গামছা পেচিয়ে কালুকে হত্যা করে। ১০ জনের সাক্ষ্য শেষে আদালত মঙ্গলবার রায় দেন। এদিকে আসামীদের মধ্যে মিলন ব্যতিত অপর ৪ জন পলাতক ছিলেন। সাক্ষ্যপ্রমান না থাকায় মোঃ মিলন , মোঃ জামাল, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ ফিরোজকে খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মোঃ হযরত আলী হিরণ ও আসামীর পক্ষে এ্যাডভোকেট এএইচ এম জাবেদ করিম মামলা পরিচালনা করেন। পিপি হযরত আলী জানান, প্রকৃত দোষী আসামীকে আদলত শাস্তি দিয়েছেন।

এই বিভাগের আরো খবর