বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
আগামীকালের জেলাভিত্তিক বিক্ষোভ সফল করতে জামায়াতের জোরালো আহ্বান নওগাঁয় সপ্তাহের ব্যাবধানে দুই মরদেহ উদ্ধার পরিবারের অভিযোগ হত্যা গোপালগঞ্জের সেই পুলিশ সুপার হাবীবুল্লাহকে এবার খাগড়াছড়ি বদলি সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হেরে ধবলধোলাই বাংলাদেশ বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক বসাতে পারে যুক্তরাষ্ট্র বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন পার্লামেন্টে ফিলিস্তিনি ও মুসলমানদের প্রতি ইসরাইলি মন্ত্রীর বিদ্বেষমূলক মন্তব্য মসজিদের বৈদ্যুতিক তার চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ তিনজনের অবস্থা আশঙ্কাজনক

চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ৮০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ১:৪৭ পিএম
Advertisement
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৩ জন, এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ৮০ হাজার ছাড়াল। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫, ঢাকা বিভাগে ২৮০, বরিশালে ৮৪, চট্টগ্রামে ১০৭, খুলনায় ১৪৫, রাজশাহীতে ৫৮, ময়মনসিংহে ৩৬, রংপুরে ১০ ও সিলেটে ৪।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৬৮ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৪২১ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।

এই বিভাগের আরো খবর