শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার চলিত মাসের ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা নারী নির্যাতন প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক মোবাইলে কল দিলেই ছুটবে নৌ-অ্যাম্বুলেন্স, নতুন আশায় ২০ চরের মানুষ! কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, ডিসেম্বরে শুধু শীত আসছে: হুমায়ুন কবির কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার

চলিত মাসের ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:৪৮ পিএম
Advertisement
শেয়ার করুন

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে গতকাল বুধবার (২৫ নভেম্বর) প্রবাসী আয় এসেছে ছয় কোটি ৯০ লাখ ডলার বা ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে পাঁচ দশমিক ২০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ২৫৯ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।

এই বিভাগের আরো খবর