1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চাচার ছুরিকাঘাতে ভাতিজী নিহত - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চাচার ছুরিকাঘাতে ভাতিজী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪ ১২:২৭ পিএম
শেয়ার করুন

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে আপন চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়,নিহত পাপিয়া (৪৫) উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে৷

আজ (১৮ মে) সকাল ৯ টায় নিহত পাপিয়ার চাচা দুলা মিয়া তার লোকজন ও ছেলে রাব্বিকে নিয়ে পাপিয়াদের পূর্বের বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপন করতে যায়। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে চাচা দুলা মিয়ার হাতে থাকা ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করে৷ এতে পাপিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয়৷

ঘাতক দুলা একই গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে৷ স্বজনদের দাবি দুলা মিয়া পরিকল্পিত ভাবে তার গলায় ছুরিকাঘাত করে। দ্রুত এসব হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার বলেন, আমরা এ ঘটনায় পারভিন নামের একজনকে গ্রেফতার করেছি । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *