1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি

ববি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৯:১৮ পিএম
শেয়ার করুন

‎বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস সংলগ্ন সড়কে দুর্ঘটনার ঘটনায় ক্ষতিপূরণ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন।

‎রোববার দুপুর ২টার দিকে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে টানা গরমের মধ্যে ভোগান্তিতে পড়তে দেখা যায় পথচারী ও জনসাধারণকে। জনসাধারণের সঙ্গে উগ্র আচরণ করতেও দেখা যায় কিছু কিছু শিক্ষার্থীকে।রাস্তা অবরোধ করায় রুগিবাহী অ্যাম্বুলেন্সেও আটকে পড়ে।

‎গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা–কুয়াকাটা মহাসড়কে একটি তেলবাহী গাড়ির সঙ্গে ববি শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামিম হোসেন (১৪তম ব্যাচ) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আলোচনা করে সমাধান হওয়ার কথা থাকলেও সমাধান না পেয়ে চার দাবিতে মহাসড়ক অবরোধ করেন বিভাগটির শিক্ষার্থীরা।

‎‎তাদের চার দফা দাবি গুলো হলো ১. দ্রুত পুলিশ ফাঁড়িতে পুলিশ মোতায়েন করতে হবে। ২. ঘাতক চালককে গ্রেফতার করতে হবে। ৩. বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে হবে। ৪. আহত শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দিতে হবে।

‎‎রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভিপি তৌসিফ আলম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করছে। তারা এখনো কোনো সমাধান দিতে পারেনি। আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই চার দফা দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে।”

‎রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিয়া বলেন, “প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সমাধান আসেনি। আমরা চাই দ্রুত এসব সমস্যার সমাধান করা হোক। আমরা নিরাপদ সড়ক চাই। গত বছরেও আমরা আমাদের এক বোনকে হারিয়েছি। প্রশাসনের টনক নড়ে না। আমরা নিরাপত্তা চাই।”

‎‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, তাদের দাবিগুলা মেনে নেয়া হয়েছে। মালিকপক্ষের সাথে কথা হচ্ছে। শিক্ষার্থীদেরকে আমরা সড়ক ছেড়ে দিতে বলেছি।

এই বিভাগের আরো খবর