1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চেয়ারম্যান হত্যাকাণ্ডের আসামি বিমানবন্দরে গ্রেফতার - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চেয়ারম্যান হত্যাকাণ্ডের আসামি বিমানবন্দরে গ্রেফতার

জোনাইদ হোসেন প্রবল
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪ ২:৪০ পিএম
শেয়ার করুন

নরসিংদীর সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি রাসেল মাহমুদকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১ জুন) বেলা ১১টায় নরসিংদীর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আলোচিত মাহবুব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই নম্বর আসামি রাসেল মাহমুদকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার রাতে কাতার এয়ারলাইন্স যোগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রাসেল রওনা দিচ্ছেন- এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশ ও ডিবির একটি টিম তাকে গিয়ে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড চাইব। রিমান্ডে বাকি তথ্য উদঘাটনের চেষ্টা করব। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত মাহবুবুলের ভাই হাফিজুল্লাহ নিজে বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞতামামা আরো ১২ জনকে আসামি করে মাধবদী থানায় একটি অভিযোগ করেন। এরপর পরপরই নরসিংদী জেলা পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে ৬ জন এজাহারের দাগী আসামি এবং আরও আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৮ মে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একদল দুর্বৃত্ত মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে (৪০) গুলি করে ও পরে কুপিয়ে হত্যা করে। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ মিয়া (৪০) নামে আরও ২ জন। ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে নিহত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *