
কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের একটি চৌকস টিমের সহযোগিতায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, চৌদ্দগ্রাম উপজেলা পশুসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. লাভলু মিয়া।
অভিযানকালে ক্যাটাগরি ‘৩’ লাইসেন্স না থাকা ও
দোকানে মেয়াদোত্তীর্ণ মেডিসিন ওষুধ রাখায় মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ২টি প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
এছাড়া বাজারের অন্যান্য ভেটেরিনারি ফার্মেসি ও পশুখাদ্য দোকানগুলোকে প্রচলিত আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।