1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত -১ - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত -১

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৮:১৬ পিএম
শেয়ার করুন

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের হাড়িসর্দার নামক স্থানে শুক্রবার সকালে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন জানায়,শুক্রবার(১৯ জুন) ভোর সাড়ে চারটায় চৌদ্দগ্রাম উপজেলার হাঁড়ি সর্দার নামকস্থানে ঢাকা গামী সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস চালক অবহেলা পুর্বক কোন সিগনাল ব্যবহার না করে হঠাৎ মহাসড়কের বামপাশে দাড়ানোর চেষ্টাকালে পিছনের দিক থেকে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস নং- ঢাকামেট্টো-ব–১৫-৪২০২
স্বজোরে ধাক্কা দেয়। এসময় শ্যামলী পরিবহনের বাসটির সামনের অংশ ধুমড়ে মুছড়ে যায়।এসময় শ্যামলী বাসের সুপার ভাইজার পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়নপুর গ্রামের মৃত আবদুল করিম মৃদার ছেলে মোঃ আলমগীর হোসেন (৫০) গুরুতর আহত হয়।স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্হায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর পরই উভয় গাড়ির চালকদ্বয় পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হইয়াছে।আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর