
নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী কলেজ রোডে রাজবাড়ি কমিউনিটির দক্ষিণ পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৮ ফেব্রুয়ারী আনুমানিক ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছেন।
খবর পেয়ে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমপি পদপ্রার্থী ছিলেন ও জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করেন।
Leave a Reply