1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন, যা বললেন সম্পাদক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি

ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন, যা বললেন সম্পাদক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১:১১ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন- শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার পদ হারানোর বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন।

তিনি লিখেছেন, টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।

সাধারণ সম্পাদক আরও লিখেছেন, ছাত্রদলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানাধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। আপনারা সবাই  এ ধরনের গুজব পরিহার করুন।

এর আগে শুক্রবার দুপুরে মুজাহিদ বিল্লাহ নামে একজন ফেসবুকে লিখেছেন, সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করায় পদ হারালেন ছাত্রদল সভাপতি রাকিব, নতুন সভাপতি আফসান। রফিকুল ইসলাম নামে একজন লিখেছেন, জুলাই যোদ্ধা বিসিবি ফারুক সাহেবের পর এবার যাত্রাবাড়ীর সেক্টর কমান্ডার রাকিব সাহেবকেও পদ হারাইতে হইল!

এই বিভাগের আরো খবর