1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাত্রীকে যৌন হয়রানীর অপরাধে শিক্ষক গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাবা: কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন তাহসিফ মানিক পশারীর দাফন ও সনদ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করল মন্ত্রণালয় স্পেনে মুসলিমদের বিদেশি তকমা ও বর্ণবাদী বিদ্বেষ মানিক পশারীর মৃত্যু ও সনদ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি জাহাজভাঙা শিল্পের ভবিষ্যৎ: ইউরোপের নতুন নীতি ও বাংলাদেশ মুসলিম-খ্রিস্টান সম্প্রীতি ছাড়া লেবাননের অস্তিত্ব রক্ষা অসম্ভব: আউন মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ নেতানিয়াহুর টিকে থাকার লড়াই: ইসরায়েলের ঝুলন্ত নির্বাচনের জটিল সমীকরণ ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি

ছাত্রীকে যৌন হয়রানীর অপরাধে শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৫ এএম
শেয়ার করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কোচিংয়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় গোপেন্দ্র চন্দ্র শর্মা (৪২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৯শে সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ও মামলার তদন্তকারী অফিসার এসআই সজীব চৌধুরীসহ ফোর্স অভিযান পরিচালনা করে পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে শনিবার আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে।

থানার মামলা নং-৩০ (০৯) ২৪-এর এজাহারনামীয় আসামী গোপেন্দ্র চন্দ্র শর্মা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের মৃত শ্যামা চরন শর্মার ছেলে। তার স্থায়ী ঠিকানা চুনারুঘাটে হলেও বর্তমানে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে বসবাস করছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আমিনুল ইসলাম জানান, গোপেন্দ্র চন্দ্র শর্মা কোচিংয়ে ছাত্রীদের পড়ানোর আড়ালে দীর্ঘদিন থেকে যৌন হয়রানী করে আসছিলেন। এ ব্যাপারে ভুক্তভোগী এক ছাত্রীর মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে শনিবার মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে শহরের কলেজ রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৯শে সেপ্টেম্বর) আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মা শ্রীমঙ্গল কলেজ রোডস্থ উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন প্রাক্তন শিক্ষক ছিলেন। ২০১৪ সালে উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানী করার কারণে তাকে চাকুরিচ্যুত করা হয়। ওই ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মাকে এক মাস জেল হাজতে প্রেরণ করার শাস্তি দেয়া হয়েছিল।

গত একবছর পূর্বে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ (ডাক বাংলা পুকুর পাড়) মুজিব মিয়ার বাসার নীচতলায় ‘টেকনিক কোচিং সেন্টার একাডেমী’ চালু করেন তিনি। কোচিং-এ ছাত্রীদের পড়ানোর আড়ালে গত এক বছর থেকে থেকে ওই শিক্ষক ছাত্রীদের যৌন হয়রানী করে আসছিলেন।

এই বিভাগের আরো খবর