1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জবিতে দুইতলা উঠতে ৪০ লক্ষ টাকার লিফট! - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

জবিতে দুইতলা উঠতে ৪০ লক্ষ টাকার লিফট!

স্পর্শ বনিক
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৩:১৭ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দোতলা বিশিষ্ট  প্রশাসনিক ভবনে ২০২৪-২৫ অর্থবছরের প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দের  লিফট লাগানোর কাজ করা হচ্ছে। যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

লিফট লাগানোর বিষয়ে উপাচার্য ড.মো:রেজাউল করিম বলেন, পূর্বের প্রশাসন থাকাকালীন লিফট নির্মাণের  জন্য প্রায়  ৪০ লক্ষ টাকা  গত  অর্থবছরে  (২০২৪-২৫) এ বাজেট পাশ করা হয়েছিল। এখন লিফটের বরাদ্দকৃত টাকা যদি,  লিফট লাগানোর  খাতে ব্যয়  না করা হয় তাহলে টাকা চলে যাবে। লিফটের জন্য বরাদ্দ টাকা  অন্য খাতে  ব্যয় করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে লিফট লাগানোর বিষয়ে অনিচ্ছুক ছিলাম। যদি শিক্ষার্থীরা  লিফট না লাগাতে চাই, তাহলে প্রশাসন থেকে লিফট লাগাবে না। আমি বলেছিলাম লিফট লাগানোর যে বরাদ্দ  করেছিলো  সেটা অন্যত্র স্থানে খরচ  করতে কিন্তু বলা হয়েছে ওই টাকা অন্য খাতে ব্যয় করা যাবে না। তিনি আরো বলেন, প্রশাসনিক ভবনে যখন বাইরে থেকে অনেক মেহমান আসে তখন লিফটের ব্যবস্থা থাকলে তাদের দোতালায় উঠতে সুবিধা হবে।

লিফট লাগানোর বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের  শিক্ষার্থী  মুরসালিন জয় বলেন, যেখানে জবি শিক্ষার্থীরা  ৭-৮ তলা ভাড়া বাসাতে করুণ জীবন- যাপন করছে,  সেখানে দুই তলা  ভবনের জন্য  লিফটের ব্যবস্থা  করা জবি প্রশাসনের বিলাসিতা ছাড়া  আর কিছুই নয়! আমি ব্যক্তিগতভাবে যদি প্রশাসনের শিক্ষার্থীবান্ধব কাজ না করার জন্য ধিক্কার জানাই।

এই বিভাগের আরো খবর