1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জবি প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে শাহরিয়ার হোসেন - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

জবি প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে শাহরিয়ার হোসেন

জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৯:১৮ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তার সাংবাদিকদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। গত বছর থেকে দীর্ঘদিন মো. মেহেদী হাসান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির দায়িত্ব তিনি শেখ শাহরিয়ার হোসেন কে অর্পণ করেছেন।

পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সহ-সভাপতি শাহরিয়ার হোসেনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এখন থেকে তিনি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি শাহরিয়ার হোসেন বলেন, জবি প্রেসক্লাব সবসময় আপোষহীনভাবে শিক্ষার্থীদের কন্ঠস্বর হিসেবে কাজ করেছে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর যেন গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয় সে লক্ষ্যেই কাজ করে যাবো। এটা যেমন গৌরবের, তেমনি একটি বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিদ্যমান বিভিন্ন সংকট নিয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে প্রেসক্লাব কাজ করবে। এই সংগঠনটিকে আরও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে সবাই নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবে।

উল্লেখ্য, জবি প্রেসক্লাব এক যুগ ধরে ক্যাম্পাসের সাংবাদিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু, শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং সামগ্রিক শিক্ষাঙ্গনের চিত্র তুলে ধরতে সংগঠনটির ভূমিকা প্রশংসিত।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *