1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জমির খাজনা আদায়ে কুড়িগ্রামে হালখাতার আয়োজন - আজকের কাগজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সৌদির জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন শহরে ইয়েমেন থেকে ব্যাপক হামলা হুতিদের ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, সংসদকে যা জানালেন প্রতিমন্ত্রী হুমায়ুন ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে রেস্টুরেন্ট ও দোকানকে জরিমানা ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সংসদে

জমির খাজনা আদায়ে কুড়িগ্রামে হালখাতার আয়োজন

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ১০:২৭ এএম
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
শেয়ার করুন

কুড়িগ্রামে জমির খাজনা আদায়ে জাঁকজমক আয়োজনে হালখাতার আয়োজন করেছে ভূমি অফিস। গ্রাম-বাংলার ঐতিহ্য গরু ও ঘোড়ার গাড়ির ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনে সাজানো অফিস চত্ত্বরে চেয়ার টেবিলে বসিয়ে মিষ্টি ও মোয়া‌ মুড়ি খাওয়ানো হচ্ছে এলাকার জমি মালিকদের।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস চত্ত্বরে ফিতা কেটে শুভ হালখাতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। উপজেলা প্রশাসনের এমন জাঁকজমক পূর্ণ হালখাতায় এসে হয়রানি ও দালাল পরিবেশে খাজনা পরিশোধ করতে পেরে উচ্চসিত এলাকার জমি মালিকরা।

নাগেশ্বরী পৌর বাসিন্দা সোহরাব আলী জানান, ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে দালাল মাধ্যমে অনেক হয়রানির শিকার হতে হতো। কিন্ত এমন আয়োজনে দালাল ছাড়াই সরাসরি খাজনা দিলাম। পাশাপাশি পেলাম বাড়তি মেহমানদারি।’
খাজনা দিতে আসা আনোয়ার হোসেন জানান, অতি সহজে জমির খাজনা দিয়ে মোয়া, মুড়িসহ মিষ্টি খেতে পারলাম। এমন আয়োজন প্রতি বছর করার আবেদন জানান তিনি।

নাগেশ্বরী উপজেলা ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, অতীতে হালখাতার মাধ্যমে জমির খাজনা উঠানো হতো। কিন্তু ধীরে ধীরে সেই প্রচলন বন্ধ হয়ে যায়। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে উৎসাহের সাথে খাজনা আদায় এবং রাজস্ব আয় বাড়াতে এ হালখাতার আয়োজন। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, পহেলা বৈশাখের পরদিন নাগেশ্বরী উপজেলার ১৫টি ভূমি অফিসে একযোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয় হালখাতা। অনেক সারা পাওয়া গেছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখা হবে।#

এই বিভাগের আরো খবর