1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সিরাজদীখানে আলোচন সভা অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সিরাজদীখানে আলোচন সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ৩:২৪ পিএম
শেয়ার করুন

“স্মাট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এ কে এম তাইফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। ইপিআই কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.শামিমুন্নাাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা বিআরডিবির কর্মকর্তা মো.টিপু সুলতান, উপজেলার জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম খান,উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, সিরাজদীখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নাসির উদ্দিন, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তালুকদার, সিনিয়র স্টাফ নার্স হোসনেয়ারা আক্তার, শামিমা সুলতান প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এ কে এম তাইফুল হক বলেন,জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আমরা অনেক কর্মসুচী হাতে নিয়েছি, যেমন পুষ্টি বার্তা প্রদান, শিক্ষার্থীদের সাধারন জ্ঞায়ন কুইজ, পুষ্টি প্রগ্রাম সহ নানা কর্মসুচী রয়েছে। দিবসটি ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন,শিশুর পুষ্টি চাহিদা পুরনে সকলকে সচেতন করতে হবে এবং খাবারে যেসকল খাদ্যে অধিক পরিমান ভিটামিন রয়েছে, সেদিকে লক্ষরেখে খেতে হবে, অনেকের ধারনা দামি খাবারে পুষ্টি বেশি থাকে, কিন্তু তা নয় সহজ লভ্য অনেক খাবার শাক সবজি ও স্থানীয় জাতের অনেক ফলমুলের পুষ্টি গুন অনেক বেশি থাকে। সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে।

এই বিভাগের আরো খবর