1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোট করে নির্বাচন করব : নাহিদ ইসলাম - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে রাজনীতি নিষিদ্ধ বহাল রাখার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ টেকনাফের হ্নীলায় নৌবাহিনী অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার হাতিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না: আইনমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব কিছু করবে রাশিয়া: পুতিন মাদক-জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রৌমারী-রাজিবপুরে টানা ৩ দিন অচল বিদ্যুৎ-নেটওয়ার্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে হাম-রুবেলা বিষয়ক উপজেলা কো-অর্ডিনেশন সভা নওগাঁয় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোট করে নির্বাচন করব : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৪ পিএম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীসহ ৮ দলের নির্বাচনী সমঝোতা হয়েছে এবং দলগুলো একসঙ্গে নির্বাচন অংশ নেবে। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান।

নাহিদ বলেন, ‘নির্বাচনের বিষয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছি। এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলেছি নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করতে চাই।

আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চেয়েছিলাম। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছি। পরে আরো দুটি দলের সঙ্গে আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে।

কিন্তু এরপর শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে, বাংলাদেশে আধিপত্যবাদী আগ্রাসন শক্তি এখনো কার্যকর। তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বানচাল করতে।’
এনসিপি আহ্বায়ক বলেন, ‘এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের মনে হয়েছে এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও প্রতিযোগিতাপূর্ণ করতে আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন।

সেই তাগিদ থেকে আমরা জামায়াতে ইসলামী ও তাদের জোটের আট দলের সঙ্গে কথা বলেছি। তাদের (জামায়াতসহ ৮ দল) নির্বাচনী সমঝোতায় এনসিপি সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই আট দলের সঙ্গে আমরা একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।
নাহিদ ইসলাম আরো বলেন, ‘দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। অন্যদিকে সংস্কার, বিচার ও আধিপত্যবাদবিরোধী দুর্নীতিবিরোধী কর্মসূচিও থাকবে।

গণ-অভ্যুত্থান-পরবর্তী যে আকাঙ্ক্ষা সেটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এ জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি।’
এর আগে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, জামায়াতসহ ৮ দলের নির্বাচনী জোটের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হচ্ছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *