1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জামায়াতের জোটে যোগ দিলো এলডিপি-এনসিপি - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে রাজনীতি নিষিদ্ধ বহাল রাখার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ টেকনাফের হ্নীলায় নৌবাহিনী অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার হাতিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না: আইনমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব কিছু করবে রাশিয়া: পুতিন মাদক-জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রৌমারী-রাজিবপুরে টানা ৩ দিন অচল বিদ্যুৎ-নেটওয়ার্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে হাম-রুবেলা বিষয়ক উপজেলা কো-অর্ডিনেশন সভা নওগাঁয় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

জামায়াতের জোটে যোগ দিলো এলডিপি-এনসিপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৭:২৩ পিএম
শেয়ার করুন

যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে আটটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুনভাবে জোটে যোগ দেওয়া দল দুটি হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল দুটির নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আট দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আরও কয়েকটি রাজনৈতিক দল এই জোটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না।জামায়াত আমির বলেন, সংবাদ সম্মেলনে নয়টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদাভাবে সংবাদ সম্মেলন করে নতুন এই জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

তিনি আরও জানান, জোটের মধ্যে আসন বণ্টনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে থেকে জোটে থাকা আটটি রাজনৈতিক দল হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *