1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’, বিএনপির ২ নেতা বহিষ্কার - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’, বিএনপির ২ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:১০ পিএম
শেয়ার করুন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিন দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে ‘অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে’ অংশ নেওয়ার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এবং বিকেলে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল ও সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুর আলম মেম্বার।

এ ছাড়া সোনামুখী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও ইউনিয়ন যুবদল নেতা মিনহাজ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (৩০ মে) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই দিন কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেননি; বরং সোনামুখী উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আনন্দ উৎসবে অংশ নেন, যা সংগঠনের নীতিবহির্ভূত ও গর্হিত কাজ।

এতে আরও উল্লেখ করা হয়, অনুষ্ঠানের ব্যানারে আমন্ত্রিত অতিথি হিসেবে যাঁদের নাম ব্যবহার করা হয়েছিল, তাঁদের কারও অনুমতি বা সম্মতি নেওয়া হয়নি। জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের পাশাপাশি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবদুল বারীর নাম ব্যবহার করে অশালীন নৃত্য-গানসহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে দল থেকে বহিষ্কার এবং একই ইউনিয়নের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব আগামী সাত দিনের মধ্য দিতে বলা হয়েছে‎।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সাংবাদিকদের বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দিন দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে উল্টো তাঁরা কনসার্টের আয়োজন করে অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন। পাশাপাশি জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ও জেলা বিএনপির নেতাদের নাম ব্যবহার করেছেন। এ কারণেই সাংগঠনিক ব্যবস্থা হিসেবে সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে ওই দুই নেতার মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

এই বিভাগের আরো খবর