1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস

টঙ্গিবাড়ী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি অবৈধ ড্রেজারের পাইপলাইন বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়েছে। এ সময় অবৈধভাবে ড্রেজার পরিচালনার দায়ে এক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমতলী, বলই ও বালিগাঁও এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের উদ্দেশ্যে স্থাপন করা তিনটি ড্রেজারের পাইপলাইন শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাইপলাইনগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়।

এ ছাড়া বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার পরিচালনার অভিযোগে মো. ফারুক কাজী নামে এক ড্রেজার মালিককে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে আবাদি জমি, রাস্তাঘাট ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর