1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টমটম-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

টমটম-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া নোয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫ ১০:৫৬ এএম
শেয়ার করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাছির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী কাজীর বাজার এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইচরা গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত শাহে আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ব্যাটারিচালিত একটি টমটম একাডেমি বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি

দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী নাছির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, সড়কে কোনো ধরনের ট্রাফিক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বেড়েই চলেছে। তারা বলেন, জনবহুল এলাকায় ট্রাফিক পুলিশ বা স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার অভাবের কারণে সড়কে দিন দিন ঝুঁকি বাড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে প্রাণহানির ঘটনা থামবে না।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনা সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর