1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফে পাচার কারীদের বন্দীদশা থেকে নারী-পুরুষ শিশুসহ ৩২ জন উদ্ধার - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

টেকনাফে পাচার কারীদের বন্দীদশা থেকে নারী-পুরুষ শিশুসহ ৩২ জন উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৫:১৬ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় এলজিইডি সড়ক সংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রেখেছে একটি মানবপাচারকারী চক্র।
পরে রবিবার রাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়।
তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *