1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফ সমুদ্রতীরে ভেসে এলো ট্রলার - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

টেকনাফ সমুদ্রতীরে ভেসে এলো ট্রলার

হেলাল উদ্দিন, টেকনাফ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩১ পিএম
শেয়ার করুন

টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রতীরে রহস্যজনকভাবে একটি অজ্ঞাত ট্রলার ভেসে এসেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয় জেলেরা জোয়ারের পানিতে নৌকা ঘাটের পাশে ট্রলারটিকে ভাসমান অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি) সদস্যরা ট্রলারটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরে সেটি নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়।
২ বিজিবির অধিনায়ক মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ট্রলারটির মালিকানা বা সুনির্দিষ্ট পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরে কোনো দুর্ঘটনা বা বৈরী আবহাওয়ার কারণে এটি ভেসে আসতে পারে। আপাতত ট্রলারটি স্থানীয় বোট মালিক সমিতির সভাপতির জিম্মায় রাখা হয়েছে। মালিকানা শনাক্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ট্রলারটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কোনো দুর্ঘটনা বা নিখোঁজের ঘটনা জড়িত কিনা তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
রহস্যময় এ ট্রলার ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *