1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৯৬৬ ভর্তি - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৯৬৬ ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪ ৩:১৬ পিএম
শেয়ার করুন

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩১০ জন মারা গেছেন।

আর গত ২৪ ঘণ্টায় ৯৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৩ হাজার ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, ঢাকা বিভাগে ১ জন, খুলনায় ১ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন বাসিন্দা রয়েছেন।

আর হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯, ঢাকা উত্তর সিটিতে ২৭২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮০, খুলনা বিভাগে ৮১ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারাদেশে ৭৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পেলেন ৫৮ হাজার ৭২৯ জন।

উল্লেখ্য, গত বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী। আর মারা যান ১ হাজার ৭০৫ জন।

এই বিভাগের আরো খবর