
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার আরও চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ওই চার আসন হলো— ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০ ও ঢাকা-১৮। এ ছাড়া আরও তিন আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি। সে আসন হলো— ঢাকা-১৩, ঢাকা-১৭ ও ঢাকা-২০।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে ৩ নভেম্বর প্রথমপর্যায়ে ২শ ৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল দলটি।
প্রথমপর্যায়ে ঢাকার লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর (আংশিক) ও কোতোয়ালি (আংশিক) এলাকা নিয়ে গঠিত ঢাকা-৭, সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯, ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর (আংশিক) নিয়ে গঠিত ঢাকা-১৩, ঢাকা ক্যান্টনমেন্ট ও গুলশান-বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭, বৃহত্তর উত্তরা ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ এবং ধামরাই উপজেলা নিয়ে গঠিত ঢাকা-২০ সংসদীয় আসন ফাঁকা রেখেছিল দলটি।
বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ে ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০ ও ঢাকা-১৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এরপর ঢাকা-১৩, ঢাকা-১৭ ও ঢাকা-২০ আসন বাকি রইল। এর মধ্যে ঢাকা-১৩ আসনে বিএনপি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে দলটি সমর্থন দিচ্ছে। ইতোমধ্যে তারা বিএনপির ‘সবুজসংকেত’ পেয়ে নির্বাচনী এলাকায় শুরু করেছেন প্রচার-প্রচারণা।
Leave a Reply