1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে সিএনজি চালক খুন: গ্রেফতার-৩ - আজকের কাগজ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে সিএনজি চালক খুন: গ্রেফতার-৩

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৮:২৩ পিএম
শেয়ার করুন

ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে সিএনজি চালক মোঃ হৃদয় (২৪) খুন হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টায় চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে ঘটনাটি ঘটে।
নিহত হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েত উল্যার ছেলে। এই ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। তথ্যটি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।
অনুসন্ধানে জানা গেছে, চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের প্রবাসী ফরহাদের স্ত্রী রিয়া নামে এক নারীর সাথে নিহত হৃদয়ের বন্ধু শাকতলা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আল-আমিন হোসেন রাকিবের দীর্ঘদিন পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিলো। সম্প্রতি ওই নারী ঘোষতল গ্রামের সেলিম মিয়ার ছেলে তাহমিদ আহমেদ খন্দকার প্রান্ত’র সাথে নতুন করে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি ওই নারির প্রথম প্রেমিক রাকিব জানতে পেরে ভিতরে ভিতরে ক্ষিপ্ত হয়ে উঠে। এতে করে রাকিব ও প্রান্ত’র মধ্যে পরকীয়া প্রেমের দ্বন্দ্ব বাড়তে থাকে এবং একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরকীয়া প্রেমের বিষয়টি বন্দু রাকিব,সিএনজি চালক নিহত হৃদয়সহ অপর বন্ধুদেরকে জানায়।
বুধবার রাতে ওই প্রবাসীর স্ত্রী’র ২য় প্রেমিক তাহমিদ আহমেদ খন্দকার প্রান্ত মোটর সাইকেল যোগে তার অপর বন্ধু রিয়াজসহ ধোড়করা বাজারে গেলে রাকিবের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের অপর সদস্যরা তাদের পথরোধ করে হামলা চালায়। তাৎক্ষনিক ভাবে বিষয়টি স্থানীয়রা মিংমাসা করে দিলে পরিস্থিতি শান্ত হয়ে যায়। এর কিছুক্ষন পর প্রান্ত’র বন্ধু মোঃ রাজিব, ফানসী, বিজয় প্রকাশ রিফাত ও রাশেদ প্রকাশ রিফাত কিশোর গ্যাংয়ের সদস্যরা ধোড়করা পুর্ব বাজারে জড়ো হয়ে নিহত হৃদয়কে একা পেয়ে ছুরিঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, নিহত হৃদয়ের বন্ধু রাকিবের সাথে ওই এলাকার রিয়া নামে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। এরপর ওই নারী প্রান্ত নামের আরেক যুবকের সাথেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।
কিছুদিন যাবত রাকিবের সাথে রিয়ার যোগাযোগ বন্ধ ছিলো। রাকিবের ধারণা প্রান্ত’র কারণে রিয়া রাকিবের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই প্রান্ত’র উপর ক্ষিপ্ত হয়ে রাকিব প্রান্তকে মারধর করার উদ্দেশ্যে ঘটনাস্থল ধোড়করা বাজারে যায়। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে রাকিবের বন্ধু সিএনজি চালক হৃদয়কে প্রান্ত গ্রুপের লোকজন ছুরিঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়।
ওসি আরো জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক চিওড়া এলাকার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে ওই এলাকার ঘোষতল গ্রামের নজির আহমদের ছেলে অভিযুক্ত নূরুল আমিন ফানসী (২৫), একই গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে তাহমিদ আহমেদ খন্দকার প্রান্ত (২৮) ও ঘটনার সাথে পরোক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগ জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৯) কে গ্রেফতার করি।
ওসি আরিফ হোছাইন আরও জানান, হৃদয় হত্যার ঘটনায় তার ভাই মোঃ ফারুক বাদি হয়ে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। আমরা অভিযুক্ত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছি। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে হৃদয়ের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আকিব মাহমুদ মাহি জানান, বুধবার রাত সাড়ে ৯টায় হৃদয়কে হাসপাতালে জরুরী বিভাগের নিয়ে আসা হয়৷ আমরা তার বুকের ডানপাশে একাধিক গভীর ধারালো অস্রের আঘাতের চিহৃ দেখতে পাই। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর