1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দিল্লির স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
৮ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত ৭ হাজার টাকা কমেছে, যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর অভিনয়ে আর ফিরবেন না পপি ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে যা জানাল র‍্যাব মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

দিল্লির স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ২:৪২ পিএম
শেয়ার করুন

ভারতের রাজধানী দিল্লির এক স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ধসে পড়েছে সীমানা দেয়াল। আজ রবিবার সকালের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফরেনসিক টিম এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল তদন্ত শুরু করেছে।

সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। প্রত্যক্ষদর্শী বলছেন, ‘আমি বাড়িতে ছিলাম। হুট করে বিশাল শব্দ শুনি এবং ধোঁয়া উড়তে দেখি এবং ভিডিও করি। ’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৭ মিনিটে সিআরপিএফ স্কুলের কাছে এই বিস্ফোরণ হয়।

সিনিয়র পুলিশ কর্মকর্তা অমিত গোয়েল বলেন, বিস্ফোরণের কারণ জানতে বিশেষজ্ঞরা কাজ করছেন। এখনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর