1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রুয়েট শিক্ষার্থী স্বাধীন, রাজশাহী মেডিকেলে প্রেরণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারির দৌড় তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ অভিযোগে কুড়িগ্রামে বৃদ্ধ আটক মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার রৌমারী শূন্যরেখা থেকে উধাও দুই যুবক! ভোরে সাপাহার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্য লাইনে ৯ জনকে আটকালো বিজিবি

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রুয়েট শিক্ষার্থী স্বাধীন, রাজশাহী মেডিকেলে প্রেরণ

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৭:১৬ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একজন শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর নাম স্বাধীন, তিনি রুয়েটের গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (জিসিই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘটনাটি ঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনে, কাজলা গেটের আগে শেখ রাসেল মডেল স্কুলের পাশের মাঠে। জানা যায়, তিনি কাজলা গেটের দিকে আসছিলেন, এসময় ২-৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার ওপর হামলা চালায়। এতে তিনি থুতনিতে আঘাত পান এবং ধারালো অস্ত্রের আঘাতে তার হাতে গভীর জখম হয়।

আক্রান্ত শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত শিক্ষার্থী স্বাধীনকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনা সম্পর্কে রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন,”ঘটনা জানতে পারার পরপরই বিভাগের শিক্ষকবৃন্দ এবং সহকারী ছাত্র কল্যাণ পরিচালক হাসপাতালে গিয়েছেন। আমরা জানতে পেরেছি ঘটনাটি রাবির জুবেরী ভবনের সামনে ঘটেছে। আমরা তাৎক্ষণিক রাবির প্রক্টর মহোদয়কে আমাদের দপ্তরের পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি। তাদের প্রক্টরিয়াল টিম ঘটনার তথ্য সংগ্রহ করে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনে সোপোর্দ করে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন। এছাড়াও মতিহার থানাকে অবহিত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গে।”

উল্লেখ্য, এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতার সঞ্চার হয়েছে। তারা অতি দ্রুত হামলার বিচার এবং পরিপূর্ণ নিরাপত্তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর