1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুষ্কৃতকারীদের পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিন : আমিনুল হক - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

দুষ্কৃতকারীদের পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিন : আমিনুল হক

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ২:২৮ পিএম
শেয়ার করুন

গণমাধ্যমের উপর দুষ্কৃতকারীদের হামলা ভাংচুর ও যেকোন ধরনের অপকর্ম কোন অবস্থাতেই মেনে নেয়া যায়না উল্লেখ করে

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বসুন্ধরা গ্রুপের ভিতরে যে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো রয়েছে,নিউজ ২৪, কালের কন্ঠ,বাংলাদেশ প্রতিদিন। সেখানে দুষ্কৃতকারীরা হামলা করে ভাংচুর করেছে, আমি এবং আমার দলের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, মিডিয়ার ভাইয়েরা এতো দিন স্বৈরাচার শেখ হাসিনার কারনে সঠিক তথ্য উপাত্ত জাতির সামনে তুলে ধরতে পারেনি। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর যখন এই মিডিয়ার ভাইয়েরা স্বাধীন ভাবে কাজ করছেন, ঠিক তখন কিছু দুষ্কৃতকারী এসে তাদের উপর হামলা চালিয়ে কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছে। গণমাধ্যমের উপর দুষ্কৃতকারীদের হামলা কোন অবস্থাতেই মেনে নেয়া যায়না।

আইনশৃঙ্খলা বাহিনীর দৃস্টি আর্কষণ করে গণমাধ্যমের উপর যারাই হামলা চালিয়ে ভাংচুর করছে,এই দুষ্কৃতকারীদের ধরে এনে বিচার করার আহবান জানান তিনি।

আমিনুল হক বলেন,গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তার অবসান ঘটেছে বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা কেউ চাইনা, বাংলাদেশে আবার নতুন করে স্বৈরাচার তৈরি হউক। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি করবো।

চাদাবাজি,লুটতরাজ,দখলদারি যেই করুক তার ক্ষমা নাই,আমরা এই জায়গায় জিরো টলারেন্স উল্লেখ করে আমিনুল হক বলেন, অপকর্মের সাথে জড়িত দুষ্কৃতকারী আমার দলের লোকও যদি হয় বা দলের সিনিয়র নেতাও যদি হয় তাকেও ক্ষমা করা চলবে না। দুষ্কৃতকারীদের ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিন।

আমিনুল হক বলেন, আমরা চাই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হউক এবং সেই সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে।

আজ সোমবার বিকেলে গুলশান-২ নম্বর গোলচত্তর ডিএনসিসি মার্কেটের সামনে গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গুলশান থানা বিএনপির উদ্দোগে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি গুলশান-২ নম্বর গোল চত্বর ডিএনসিসি মার্কেটের সামনে থেকে শুরু করে গুলশান-১ নম্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ঢাকা উত্তরের মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর