1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী - আজকের কাগজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের অপেক্ষায় বাগেরহাটের উপকূলবাসী নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধের দাবি মানবাধিকার সংগঠন অধিকারের উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র হামলার দাবি জিসিসির তারেক রহমানের পাঁচ দাবির প্রতি সমর্থন জানালো জামায়াত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে হবে সামাজিক মাধ্যমে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বোয়ালমারীতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসে আবেদনের সুযোগ চেম্বারের গণ্ডি পেরিয়ে নদী বাঁচাতে মাঠে চিকিৎসক উষা, তাঁর ডাকে সাড়া দিয়ে নামলেন শতাধিক স্বেচ্ছাসেবী জোহানেসবার্গ টেস্টের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৯:৩৯ পিএম
শেয়ার করুন

দেশে খাদ্যের কোনো সংকট বা ঘাটতি তৈরি হতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হলো দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রাখা। খাদ্যের অভাবে দেশের কোনো মানুষকে যেন কষ্ট পেতে না হয় এবং কেউ যাতে অভুক্ত না থাকেন, তা নিশ্চিতে সরকার সার্বক্ষণিক নজর রাখছে।

শনিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সবার একটাই লক্ষ্য—দেশে যেন খাদ্যের কোনো অভাব না ঘটে। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় খাদ্য মজুত নিশ্চিত করা হয়েছে।

সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা বিধানে গৃহীত নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে আফরোজা খানম রিতা উল্লেখ করেন, নিম্ন ও সীমিত আয়ের মানুষ যাতে কম খরচে চাল কিনতে পারেন, সে জন্য ওএমএস কার্যক্রম চালু রয়েছে। এছাড়া গত শুক্রবার থেকে শ্রমিকদের মধ্যেও সুলভ মূল্যে চাল বিতরণ শুরু করা হয়েছে। দেশের প্রতিটি মানুষের খাবারের সংস্থান রাখতে প্রধানমন্ত্রী কঠোর সজাগ দৃষ্টি রাখছেন বলে তিনি জানান।

জনপ্রতিনিধিদের ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণের পাশে থেকে কাজ করাই জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব। তবে একা কোনো মন্ত্রী বা প্রতিনিধির পক্ষে লক্ষ্য অর্জন সম্ভব নয়। সবাইকে নিয়ে কাজ করে এবং সরকারের কাজে সহযোগিতা করে মানিকগঞ্জসহ পুরো দেশের খাদ্য বিভাগকে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের কাজ আপনাদের পাশে থাকা। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কাজ করে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি।

খাদ্য বিভাগ থেকে জানা গেছে, ২০২৬-২৭ চলতি মৌসুমে সারা দেশে মোট ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন এবং মানিকগঞ্জ জেলায় ১ হাজার ৩২২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। উপজেলাওয়ারী পরিকল্পনায় মানিকগঞ্জ সদরে ২২২, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ এবং দৌলতপুরে ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারিত হয়েছে। এ বছর মানিকগঞ্জে ১ লাখ ১৮ হাজার ৭৩৯ মেট্রিক টন আমন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, চলতি মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা এবং চালের সংগ্রহমূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সংগ্রহ অভিযান আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসিম উদ্দিন খান, পুলিশ সুপার সারোয়ার আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জসিম উদ্দিন খান, পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক।

এই বিভাগের আরো খবর