1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দ্রুতগতির অ্যাম্বুলেন্সে কুড়িগ্রামে নিহত স্বাস্থ্যকর্মী - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

দ্রুতগতির অ্যাম্বুলেন্সে কুড়িগ্রামে নিহত স্বাস্থ্যকর্মী

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৮ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী সংলগ্ন যোগাযোগ মোড়ে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান (৬৩) কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের সাবেক কোল্ড চেইন টেকনিশিয়ান ছিলেন। তিনি বগুড়ার নন্দিগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী সরকারের ছেলে। দীর্ঘদিন চাকরিসূত্রে কুড়িগ্রাম শহরে বসবাস করছিলেন। আহত আব্দুল মতিন (৫৮) জেলা শহরের প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আজিজুর রহমান ও আব্দুল মতিন মোটরসাইকেলে করে শহর থেকে বিসিক শিল্পনগরীর দিকে যাচ্ছিলেন। এ সময় উলিপুর থেকে কুড়িগ্রামমুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল মতিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *