1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ২৩ জন বিচারক ও আইনজীবী - আজকের কাগজ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতিসংঘ নির্বাচনে বাংলাদেশের সমর্থন চাইলো যুক্তরাষ্ট্র রূপনগর থানায় যোগদানের পর নানা কর্মকান্ডে বিতর্কিত ওসি নোমান হোসেনকে বদলি সিএনজি চলাচলে বাধার অভিযোগ, কুড়িগ্রামে সড়ক অবরোধ বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট পুলিশে রদবদল, ২ ওসিসহ ৮ পরিদর্শকে বদলি দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ২৩ জন বিচারক ও আইনজীবী ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, অক্টোবরের সাত দিনেই ৪৯ মৃত্যু সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বুড়িচংয়ে যুবদল নেতা বহিষ্কার

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ২৩ জন বিচারক ও আইনজীবী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৮:৩৭ পিএম
শেয়ার করুন

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন অধস্তন আদালতের ১৭ বিচারক ও ৬ আইনজীবী। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
বিচারপ্রাপ্যতা নিশ্চিত ও আইনি সেবা সম্প্রসারণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে জাপান যাচ্ছেন অধস্তন আদালতের ১৭ বিচারক ও ছয় আইনজীবী।

বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (পরিকল্পনা শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণ ও যাতায়াতের সময়কালকে কর্মকালীন হিসেবে গণ্য করা হবে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী- প্রশিক্ষণার্থী দলটিতে বিচারক, মন্ত্রণালয় কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসন, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বারের আইনজীবীরা অন্তর্ভুক্ত রয়েছেন। ২৩ জন হলেন– শেখ হুমায়ুন কবীর-জেলা ও দায়রা জজ, নরসিংদী; মো. হেমায়েত উদ্দিন-জেলা ও দায়রা জজ, কুমিল্লা; মো. মঞ্জুরুল হোসেন-মহাপরিচালক বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর; মো. মাসুম বিল্লাহ-যুগ্ম সচিব, আইন ও বিচার বিভাগ; এএইচএম তোয়াহা- অতিরিক্ত রেজিস্টার, হাইকোর্ট বিভাগ; মো. মাজহারুল হক-স্পেশাল অফিসার হাইকোর্ট বিভাগ; মো. সাইফুদ্দীন হোসাইন-সিনিয়র সহকারী সচিব, আইন ও বিচার বিভাগ; মো. মঈনউদ্দিন কাদির-সিনিয়র সহকারী সচিব, আইন ও বিচার বিভাগ; মুহাম্মদ আশেকুর রহমান-সিনিয়র সহকারী সচিব, আইন ও বিচার বিভাগ; মো. ফরিদুজ্জামান-সহকারী পরিচালক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট; মো. আশরাফুজ্জামান- সহকারী পরিচালক, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর; মনিকা খান-চিফ লিগ্যাল এইড অফিসার, কুমিল্লা; মনিরুজ্জামান-যুগ্ম জেলা ও দায়রা জজ, বরিশাল; মো. তৌহিদ আল আজাদ-যুগ্ম জেলা ও দায়রা জজ, নরসিংদী; অনুশ্রী রায়-সিনিয়র দেওয়ানি জজ, ঝিনাইদহ; মো. রকিবুল হাসান-দেওয়ানি জজ বগুড়া; মো. জাহিদুল ইসলাম-দেওয়ানি জজ, বরিশাল; মোহাম্মদ আলী-আইনজীবী, নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন; মোহাম্মদ কাইয়ুম-আইনজীবী, নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন; আফরোজা বেগম-আইনজীবী, নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন; আয়েশা বেগম-আইনজীবী, কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশন; সরকার গিয়াস উদ্দিন মাহমুদ-আইনজীবী, কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশন এবং শাহিদা আনোয়ার-আইনজীবী, কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনপ্রজ্ঞাপনে বলা হয়, সফরের যাবতীয় খরচ বহন করবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

এতে বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রার কোনো ব্যয় হবে না। প্রতিনিধিদলটি আগামী ১ নভেম্বর বা তার নিকটবর্তী তারিখে জাপানের উদ্দেশে রওনা হবেন এবং প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর দেশে ফিরবেন।

এই বিভাগের আরো খবর