1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় মাদকাসক্ত স্বামীসহ-স্ত্রী ও শিশু কন্যা ছুরিকাঘাতে নিহত - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নওগাঁয় মাদকাসক্ত স্বামীসহ-স্ত্রী ও শিশু কন্যা ছুরিকাঘাতে নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৯:৩১ পিএম
শেয়ার করুন

নওগাঁর আত্রাইয়ে ছুরি দিয়ে স্ত্রী ও শিশু কন্যা সন্তানকে হত্যা করে একই কায়দায় মাদকাসক্ত স্বামীও আত্মহত্যা করেছে।

৫ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বলরামচক গ্রামের চৌধুরীপাড়ায় এ নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়, ওই রাতে খাবার শেষে স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও শিশু কন্যা সন্তান জিনিয়া সরকার (৩) ও স্বামী জয় সরকার (২৮) তাদের নিজ শয়ন ঘরে ঘুমাতে যায়। রাত ১২ টার দিকে কোন এক অজানা কারণে স্বামী জয় সরকার তার স্ত্রী ও শিশু কন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এসময় একই ছুরি দিয়ে স্বামী জয় সরকার নিজের শরীরেও উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার আত্ম চিৎকারে প্রতিবেশী লোকজন ছুরিকাঘাতে গুরুতর আহত জয়কে রাতেই দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ শুক্রবার সকালে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি মাদকের ভয়াবহতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত জয় অত্যন্ত বেপরোয়া আচরণ করতো এলাকাবাসীর সঙ্গে। সে নিয়মিত নেশা করার কারণে তার পরিবারে অশান্তি লেগেই থাকতো। স্থানীয়দের মতে, তার নিয়ন্ত্রণহীন জীবনযাপনের কারণে এ ভয়াবহ পরিণতি ঘটেছে। তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার এসআই শাহাজুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং নিহত মা ও শিশু কন্যার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এদিকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, জয়ের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে তিনি মারা যায় বলে ওই চিকিৎসক জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *